empty
 
 
06.04.2026 08:48 AM
৬ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

This image is no longer relevant

সোমবার খুব অল্প সংখ্যক সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মৌলিকভাবে, একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চে ISM সার্ভিসেস ইনডেক্স বা পরিষেবা সূচকের ফলাফল প্রকাশিত হবে। এই সূচকের ফলাফল যাই হোক না কেন, মার্কেটের ট্রেডাররা প্রায় সকল সামষ্টিক-অর্থনৈতিক পটভূমি উপেক্ষা করে চলেছে। শুক্রবারও একই পরিস্থিতি দেখা গিয়েছিল।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant



সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু নেই। কিন্তু সেটাও প্রয়োজনীয় নয়। মার্কেটের ট্রেডাররা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়া অন্যান্য সকল উপাদান উপেক্ষা করে চলছে। গতকাল রাতে ট্রাম্প আবার ইরানকে হুমকি দিয়েছেন, এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে তেহরান মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে না নিলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে পারে। সেইসাথে ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্যও চাপ সৃষ্টি করছেন। যেহেতু ইরানের কর্তৃপক্ষ ট্রাম্পের বক্তব্য নিয়ে মন্তব্য করাও বন্ধ করে দিয়েছে, তাই আমরা ধরে নিচ্ছি যে ইরান আসন্ন আঘাত মোকাবিলার এবং প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা আঘাত পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা সবাই বুঝতে পারছে।



উপসংহার:

চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্য যেকোনো দিকে মুভমেন্ট প্রদর্শন করতে পারে, কারণ মার্কেটের ট্রেডাররা কেবল ভূ-রাজনৈতিক খবরের ওপর প্রতিক্রিয়া দেখাচ্ছে। আজ ইউরো 1.1527-1.1531 এরিয়াতে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3203-1.3212 এরিয়াতে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের (সব কারণ বিবেচনা করে, কেবল ভূ-রাজনীতি নয়) শক্তিশালী ও টেকসই বৃদ্ধির জন্য দৃঢ় কোনো ভিত্তি দেখছি না, তবে নিকট ভবিষ্যতে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটই কারেন্সি মার্কেটে মূল প্রভাব বিস্তার করবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.