আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1535 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল।
গতকাল ট্রেডাররা আবারও প্রকাশিত মার্কিন শ্রমবাজার প্রতিবেদনের ইতিবাচক ফলাফলকে উপেক্ষা করেছে। যদিও প্রতিবেদনের ফলাফল ইতিবাচক ছিল, তারপরও ট্রেডাররা মার্কিন ডলার ক্রয়ের দিকে তৎপর হয়নি; তারা বরং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর বেশি নজর রেখেছিল।
আজ গুড ফ্রাইডে উদযাপনের কারণে ইউরোপীয় ট্রেডিং সেশন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, ফলে অস্থিরতা কম থাকবে। আজকের অর্থনৈতিক প্রতিবেদনগুলোর মধ্যে শুধুমাত্র ফ্রান্সের শিল্প উৎপাদনের গতিশীলতা সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে। এই সূচকটি ফরাসি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও ছুটির দিন হওয়ার কারণে এটি সামগ্রিক ইউরোপীয় মার্কেটে সীমিত প্রভাব ফেলবে। সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদনের অনুপস্থিতিতে মার্কেটের ট্রেডাররা মধ্যপ্রাচ্য সংকট সংক্রান্ত খবরের দিকে বেশি মনোযোগ দেবেন। নিম্ন ট্রেডিং ভলিউমের মধ্যেও ভূ-রাজনৈতিক ঘটনাবলি ও কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিগুলো বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত বাই সিগন্যালের পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1576-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1554-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1576-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোর তীব্র মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1525-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1554 এবং 1.1576-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1525-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1500-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1554-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1525 এবং 1.1500-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।