আরও দেখুন
যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1605 লেভেল টেস্ট করেছিল, যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.1565-এর লক্ষ্যমাত্রায় নেমে যায়।
আজ মার্কেটের ট্রেডাররা ইউরোজোনের জিডিপি প্রতিবেদনের দিকে মনোযোগ দেবেন। এই প্রতিবেদনটি চলতি বছরের শুরুতে ইউরোজোনভুক্ত দেশগুলোর অর্থনীতির সামগ্রিক অবস্থার একটি বিস্তৃত চিত্র প্রদান করবে। সূচকটি নিম্নমুখী হলে দ্রুতই ইউরো মার্কিন ডলারের বিপরীতে পুনরায় চাপের মুখে পড়তে পারে।
জিডিপি প্রতিবেদনের পাশাপাশি ইউরোজোনে কর্মসংস্থান স্তরের পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হবে। এই পরিসংখ্যানটি শ্রমবাজারের পরিস্থিতির সবচেয়ে সংবেদনশীল সূচকগুলোর মধ্যে একটি এবং ফলত সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনে অর্থনীতিতে কতটা কার্যকরভাবে নতুন চাকরি সৃষ্টি হচ্ছে তা নির্ণয় করতে সাহায্য করবে, যা সরাসরি ভোক্তা কার্যক্রম ও মুদ্রাস্ফীতির স্তরে প্রভাব ফেলে। প্রত্যাশার তুলনায় মূল ফলাফলে যেঁকোনো বিচ্যুতি—তা ইতিবাচক হোক বা নেতিবাচক—কারেন্সি মার্কেটে অস্থিরতা বাড়াতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1670-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1630-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1670-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন জিডিপি প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1605-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1630 এবং 1.1670-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1605-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1565-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ এই পেয়ারের উপর চাপ বজায় থাকতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1630-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1605 এবং 1.1565-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।