আরও দেখুন
বৃহস্পতিবার GBP/USD পেয়ারের খুবই বিশৃঙ্খল ট্রেডিং পরিলক্ষিত হয়েছে। একদিন আগে এই পেয়ারের মূল্য একটি ডাউনওয়ার্ড ট্রেন্ডলাইন ব্রেক করে উপরের দিকে যাওয়ার ফলে ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত মেলে। তবে গত দেড় মাসে এধরনের পরিস্থিতি অন্তত তিনবার দেখা গেছে এবং কোনোবারই ব্রিটিশ পাউন্ডের মূল্যের স্থায়ী ও উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়নি। আজকের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিতব্য ননফার্ম পে-রোলস ও বেকারত্ব হার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল নতুন করে এই পেয়ারের দরপতনকে উস্কে দিতে পারে। উপরন্তু, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে নিরাপদ বিনিয়োগের মর্যাদাসম্পন্ন ডলারের দর আবারও বাড়তে পারে। সুতরাং টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী পাউন্ডের মূল্য বৃদ্ধি পাওয়া উচিত ও বৃদ্ধি পেতেও পারে; কিন্তু সামষ্টিক ও মৌলিক প্রেক্ষাপট অনুযায়ী এই সম্ভাবনা বর্তমানে তুলনামূলকভাবে নিম্ন। শুক্রবার ট্রেডাররা আমেরিকার সামষ্টিক প্রতিবেদনের ফলাফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া শুরু করবেন। গতকাল যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল এবং কেবলমাত্র একটি মার্কিন প্রতিবেদনের ফলাফল এই পেয়ারের মূল্যের পুরো দিনের মুভমেন্টকে প্রভাবিত করতে পারেনি।
বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে কয়েকটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে, তবে দিনেরবেলা মূলত সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট অব্যাহত ছিল। পাউন্ডের পরিস্থিতি ইউরোর মতোই ছিল—বেশ কয়েকটি সিগন্যাল গঠিত হলেও মুভমেন্টের কারণে সেগুলো কয়েকটি ফলস প্রমাণিত হয়েছে। তাই নতুন ট্রেডাররা প্রথম দুইটি সিগন্যালের সদ্ব্যবহার করতে পারত এবং এরপর দৈনিক ট্রেডিং শেষ করার উচিত ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য 'ভূ-রাজনৈতিক প্রবণতা' অনুসরণ করে চলেছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো মৌলিক ভিত্তি নেই, তাই ২০২৬ সালেও আমরা ২০২৫ সাল থেকে শুরু হওয়া বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি, যা এই পেয়ারের মূল্যকে অন্ততপক্ষে 1.4000 লেভেলের দিকে নিয়ে যেতে পারে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরিস্থিতি প্রায়শই ব্রিটিশ মুদ্রার পক্ষে ছিল না, এবং মার্কেটের ট্রেডাররাও প্রায়শই নেতিবাচক মার্কিন সংবাদগুলোকে উপেক্ষা করেছে, যা মার্কিন ডলারের দর বৃদ্ধিতে সহায়তা করেছে।
শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.3403-1.3407-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার নিচে কনসলিডেশন হলে নতুন শর্ট পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259-1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, 1.3741-1.3751। শুক্রবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই; যুক্তরাষ্ট্রে শ্রমবাজার ও বেকারত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং সাথে আরও কয়েকটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে। অতএব দিনের দ্বিতীয়ার্ধে এই পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য মুভমেন্টের প্রত্যাশা করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।